রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৩ জন হাসপাতালে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৩ জন হাসপাতালে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীতে আসাদগেট, ধানমন্ডি ও সায়দাবাদ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে চিকিৎসা নিতে তিনজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) তারা হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অচেতন ওই তিন ব্যক্তির পাকস্থলি ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

তারা হচ্ছেন- আসাদগেটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মো. জাহাঙ্গীর আলম (৪৫), সায়দাবাদে মো. মাসুদ (৪০) ও ধানমন্ডিতে মো. শমসের (৪০)।

জাহাঙ্গিরের ছেলে মো. আরাফাত জানান, তাদের বাসা লালবাগ আমলিগোলায়। তার বাবা উত্তরা একটি কোম্পানিতে চাকরি করেন। সকালে উত্তরা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। দুপুরে জানতে পারেন তার বাবা আসাদগেট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন। পরে পথচারী তাকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসেন।

মাসুদের সহকর্মী রবিউল ইসলাম জানান, মাসুদের বাসা যাত্রাবাড়ি শনিরআখড়া এলাকায়। শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় একটি ডায়িং কারখানায় কাজ করেন। সকালে কাজে নারায়নগঞ্জ আড়াইহাজার এলাকায় গিয়েছিলেন মাসুদ। সেখান থেকে কর্মস্থলে ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন।

তিনি আরও জানান, মাসুদের পকেটে থাকা মোবাইল থেকে পথচারীরা ফোনে বিষয়টি জানান। পরে সায়দাবাদ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তবে তার কাছে কিছু টাকা পয়সা ছিল। সেগুলো পাওয়া যায়নি।

এদিকে ধানমন্ডি থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শফিউর রহমান জানান, ধানমন্ডি ১২/এ তাকওয়া মনজিদের পাশ থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার নাম জানা গেছে শমসের (৪০)। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন। তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা জানা যায়নি। ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর