বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

রাজধানীতে নাশকতার পরিকল্পনা ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ সময় দেখুন
রাজধানীতে নাশকতার পরিকল্পনা ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২৫


ঢাকা: রাজধানীতে নাশকতার পরিকল্পনা, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীতে নাশকতার পরিকল্পনা, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি।

তালেবুর রহমান বলেন, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয়, সক্রিয় অংশগ্রহণ ও ককটেল বিস্ফোরণের সাথে জড়িত প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ সোহেল (৫১), বনানী থানা ২০ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. দিদার (৪৮), মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাদিম হোসেন (৩৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. কামাল হোসেন (৩৮), মিরপুর থানা ১১ নং ওয়ার্ড কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জুলহাস সরদার (৪৮), মোহাম্মদপুর থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রাজেশ দেওয়ানজি (৪০), যাত্রাবাড়ী থানা নয়ানগর ইউনিটের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন ওরফে অমি (৪০), তেজগাঁও থানা ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ শামিনুর রহমান (৪৯), দক্ষিণ খান থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (৫৫), নেত্রকোণা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম খান শুভ (৩৩), নেত্রকোণা সদর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসিনুর আলম খান (২৭), নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মুন্না (৩৮), নেত্রকোণা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুল ইসলাম (৩৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. শরীফুল হক (৩০), রমনা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাফসির সাদেক রানা (৪৮), ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মো. কাউসার (৫৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য শাহরিয়ার জয় শিহাব (১৮), কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. মজিবুর রহমান (৪৭), ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন (৩৯), ডেমরা থানা ৬৭ নং ওয়ার্ড ৫ নং ইউনিটের সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন (৬০) ২১। কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোছা. খাদিজা আক্তার শিল্পী (৫৭) ২২। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ আরিফুল ইসলাম (৩৮), মিরপুর থানা ৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল হাওলাদার (৪৯), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ পলাশ মোল্লা (৪২) ও তেজগাঁও থানার কৃষক লীগের সহ-সভাপতি মো. মিন্টু (৫১)।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom