শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

‘রাজনীতি করা না করা খালেদা জিয়ার ব্যক্তিগত ব্যাপার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
‘রাজনীতি করা না করা খালেদা জিয়ার ব্যক্তিগত ব্যাপার’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজনীতি করা, না করা খালেদা জিয়ার ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে এত দরদ উতলে উঠল কেন? রাজনীতি করা না করা তার ব্যক্তিগত ও দলীয় ব্যাপার। যখন সময় আসবে, তখন তিনি রাজনীতি করবেন। এটা নিয়ে আওয়ামী লীগের মাথা না ঘামালেও চলবে।’

‘নির্বাচনে না এলে বিএনপি আইসিইউতে যাবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব ‌বলেন, ‘বিএনপি আইসিইউতে যাবে না, বরং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ইতোমধ্যে আইসিইউতে চলে গেছে।

দেশ খাদের কিনারায় চলে গেছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ জ্বালানি তেলের দাম বেড়েছে, সেদিকে সরকারের খেয়াল নেই। তাদের দরকার শুধু টাকা। বিদ্যুৎ আমদানি ও ক্যাপাসিটি চার্জের নামে জনগণের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করা হচ্ছে৷ মূল্যস্ফীতি ও দুর্নীতি এমন পর্যাযে চলে গেছে যে, কেউ বিনিয়োগ করছে না। এ দায় সরকারের।

তিনি বলেন, জনগণের প্রতি এ সরকারের কোনো জবাবদিহিতা নেই। ১৪ সালে ১৫৪ জনকে বিনাভোটে সংসদ সদস্য বানিয়ে দিয়েছে। এরমধ্যে জাতীয় পার্টি বাম দলের লোক আছে। ভাগবাটোয়ারা নিয়ে বনিবনা না হওয়ায় এখন তাদের অনেকেই কথা বলছে। তারা বলছে আওয়ামী লীগ খারাপের চেয়েও খারাপ।’

ফখরুল বলেন, ‘তত্ত্বাধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিনের হরতাল যখন করেছে তখন সংবিধানে ছিল না। সংকট সমাধানে খালেদা জিয়া তত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল। ভোট চুরি করেছে আওয়ামী লীগ, বিএনপি কখনও ভোট চুরি করেনি। আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত বিএনপির ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে তারপর মামলা নিয়ে বাণিজ্য করে।’

তিনি বলেন, আগস্ট মাস থেকে আমরা যখন চাল-ডাল, তেল-লবণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করতে শুরু করেছি, তখন থেকে তারা গুলি করে হত্যা করতে শুরু করেছে। আমাদের ১৭ জন নেতাকর্মীকে-আন্দোলনকারীকে প্রকাশ্যে রাজপথে গুলি করে মেরেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এখনো আমাদের কয়েক হাজার নেতাকর্মী জেলে রয়েছেন। এই যে ভয়াবহ একটি দুর্বিষহ অবস্থা। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম আজাদ, জিএম সিরাজ, ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর