রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Box Office Day 17: Rajinikanth’s Film Picks Up Pace In Third Weekend, Nears ₹445 Crore | Regional Cinema News ‘Not good news’: Ex-India star questions India’s handling of Vaibhav Sooryavanshi | Cricket News ক্রসফায়ার শুরু হলে বিএনপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাবে না: হাসনাত কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার

রাজবাড়ীতে টাইফয়েড টিকা নিয়েছে ২ লাখ ৭৯ হাজার ৬০৭জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
রাজবাড়ীতে টাইফয়েড টিকা নিয়েছে ২ লাখ ৭৯ হাজার ৬০৭জন


রাজবাড়ী: রাজবাড়ীতে মাসব্যাপী বাস্তবায়িত সরকার কর্তৃক বিনামূল্যে প্রদত্ত টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে জেলায় দুই লাখ ৭৯ হাজার ৬০৭ জনকে দেওয়া হয়েছে টাইফয়েডের টিকা। জেলায় গড় সাফল্যর হার ৯০ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর টাইফয়েড ভ্যাকসিন প্রদান উদ্বোধন করা হয়। শেষ হয় গত ১৩ নভেম্বর। মাসব্যাপী বাস্তবায়িত এই কর্মসূচিতে রাজবাড়ী জেলায় বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন লাখ ১১ হাজার ৭২১ জনকে। এর মধ্যে কমিউনিটিতে ৯৯ হাজার ১৩৩ জন ও স্কুল পর্যায়ে দুই লাখ ১২ হাজার ৫৮৮ জনকে টিকা দেওয়া হয়।

জেলায় মাসব্যাপী বাস্তবায়িত এই কর্মসূচিতে কমিউনিটিতে টিকা নিয়েছে ৯৬ হাজার ৩৬ জন বাচ্চা ও স্কুল পর্যায়ে নিয়েছে এক লাখ ৮৩ হাজার ৫৭১ জন শিশু। কমিউনিটিতে টাইফয়েডের টিকা প্রদানের সাফল্যর হার ৯৭ শতাংশ ও স্কুল পর্যায়ে সাফল্যের হার ৮৬ শতাংশ। জেলায় গড়ে টাইফয়েডের টিকা নিয়েছে ৯০ শতাংশ শিশু। মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, সবার সহযোগিতায় রাজবাড়ীর টাইফয়েড টিকা প্রদান এর হার ৯০ শতাংশ। মোট দুই লাখ ৭৯ হাজার ৬০৭ জনকে টিকা দেওয়া হয়েছে এবং এর মাঝে কারো কোনোরকম শারিরীক অসুস্থতা বা সমস্যা দেখা যায়নি। জন্মসনদ নেই এমন শিশুদেরও এই টিকা দেওয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর