রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের

রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯১ সময় দেখুন
রাজশাহীতে  চুরি যাওয়া  স্বর্ণের আংশিক উদ্ধার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর কারুশ্রী জুয়েলার্সের চুরি যাওয়া , স্বর্ণের আংশিক উদ্ধার করতে সক্ষম হয়েছে , আর, এম, পি ডিবি পুলিশ । রাজশাহী আর, এম, পি, ডিবি পুলিশের চৌকস টিম এই স্বর্ণ ও স্বর্ণ বিক্রির নগদ টাকা উদ্ধার করে । আজ প্রেস রিলিজের মাধ্যমে , আর, এম, পির, মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।

১৯ শে জুন ২০২৬ তারিখে , রাজশাহীর কারুশ্রী জুয়েলার্স এ , এই দুর্ধর্ষ চুরি হয় । এ ঘটনার পর , কারুশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার, বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই, মাননীয় , পুলিশ কমিশনার, মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় মামলাটি সুষ্ঠ তদন্তের স্বার্থে ডিবিতে হস্তান্তর করেন। আর, এম, পির, ডিবি , সাইবার ইউনিট , সি, সি, ক্যামেরা ইউনিট , এক সাথে কাজ করে , চোরদের সনাক্ত করতে সক্ষম হন ।

পুলিশের আরেকটি টিম, ঢাকার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান অব্যাহত রাখে । আরেকটি টিম ঢাকার বাহিরে অভিযান করে । অবশেষে , চুরির ঘটনার সাথে ৭ জন এবং এই চোরাই স্বর্ণের ক্রেতা , সনাক্ত করে , আটক করেন।

চোরাই স্বর্ণের ক্রয়ের সাথে জড়িত , চাঁদপুর জেলার কচুয়া থানার, রবিউল হাসানকে , ঢাকা থেকে গ্রেফতার হয় । রবিউল হাসানের কাছ থেকেই ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রুপা, চোরাই স্বর্ণ বিক্রির নগদ, ২৫ লাখ টাকা উদ্ধার করা হয় ।

চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত আছে । গ্রেফতারকৃত আসামিদের, আজ বিজ্ঞ আদালতে উপস্থিত করে , প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর