সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

রাজশাহীতে জজের ছেলে হত্যাকাণ্ডে জামায়াত সেক্রেটারির নিন্দা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন
রাজশাহীতে জজের ছেলে হত্যাকাণ্ডে জামায়াত সেক্রেটারির নিন্দা


ঢাকা: রাজশাহীর মহানগর বিজ্ঞ দায়রা জজ আবদুর রহমানের বাসায় গত ১৩ নভেম্বর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তার ছেলে নবম শ্রেণির ছাত্র তাওসিফ রহমান সুমনের নির্মম মৃত্যু ও তার স্ত্রী তাসমিন নাহার লুসীর আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গভীর শোক, উদ্বেগ ও নিন্দা এবং বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘এ ধরনের বর্বর হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। একটি নিরপরাধ শিশুকে হত্যা করা এবং একজন মায়ের ওপর সন্ত্রাসী হামলা মানবতাবিরোধী অপরাধের শামিল। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে নিহত তাওসিফের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি মহান রব তাদেরকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। আহত তাসমিন নাহার লুসীর দ্রুত সুস্থতা কামনা করছি। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, প্রকৃত দোষীদের গ্রেফতার ও আইনের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর