রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘We need to sit down and reflect on our mistakes’: Babar Azam calls for changes after Pakistan’s 0-3 England sweep | Cricket News ‘Khwaab Ho Tum…’: Malaysian PM Anwar Ibrahim Channels Kishore Kumar As BRICS Gets Bollywood Twist | Watch | World News ‘বিচারকার্যে শিথিলতার কারণেই ফ্যাসিবাদীরা দুঃসাহস দেখাচ্ছে’ নোয়াখালী: স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক হানিফ পরিবহনের ০১টি বাস জব্দ, বাসের চালক ও হেলপার আটক গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপ বিএনপি আগের মতোই গুম-খুনের রাজনীতি করতে চায়: রফিকুল ইসলাম খান সাতক্ষীরায় বাড়ছে কুষ্ঠরোগী, নতুন শনাক্ত ৪১ জন ওটিপি-মুক্ত নিরাপদ পেমেন্ট: ভিসা পাসকি প্রযুক্তি ও বাংলাদেশের ডিজিটাল ফিনটেক সম্ভাবনা

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩৬ সময় দেখুন
রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর  সংখ্যা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে দুই মাসের ব্যবধানে এডিস মশার প্রজনন বেড়েছে দ্বিগুণ। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও।

এই আগস্ট মাসে নগরের কাজিহাটা, চণ্ডিপুর, উপরভদ্রা, নামোভদ্রা ও হাজরাপুকুর এলাকায় ৭৫টি বাড়ি পরিদর্শন করে ২৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ সময় ৬৮টি পানি ধারণকারী পাত্র পরীক্ষা করে ৪৬টিতেই এডিসের লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।

ফুলদানি, প্লাস্টিক ও সিরামিকের টব, মাটি ও টিনের পাত্র, নারকেলের খোসা, সিমেন্টের টব, ড্রাম, জলমগ্ন মেঝে, রঙের বালতি ও প্লাস্টিকের বালতিতে পাওয়া গেছে এসব লার্ভা।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান বলেন, সর্বশেষ জরিপ অনুযায়ী রাজশাহীতে ডেঙ্গুর ঝুঁকি উদ্বেগজনক। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে এর বিস্তার ঠেকাতে প্রতিরোধমূলক কার্যক্রম চলছে। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, গত ১১ আগস্ট হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃ/ত্যু হয়েছে। বর্তমানে রোগীর চাপ কিছুটা বাড়ছে। তবে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা দিতে হাসপাতালের প্রস্তুতি রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর