রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৩ সময় দেখুন
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার ৭ জন ও অন্যান্য মামলার ৫ জন আসামী।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার’র কঠোর দিকনির্দেশনা ও নিবিড় তদারকিতে নগরীতে অপরাধ দমনে বিশেষ সফলতা আসছে। মাদক, চুরি, ছিনতাই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের ধরতে তিনি নিয়মিত ভাবে সকল থানার ওসি এবং ডিবির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন এবং মাঠ পর্যায়ের অভিযান গুলো সরাসরি মনিটরিং করছেন। তার নির্দেশনায় রাত-দিন ২৪ ঘণ্টা টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করায় নগরবাসীর মধ্যে নিরাপত্তার অনুভূতি বেড়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান জানান, মাননীয় পুলিশ কমিশনার স্যারের সুস্পষ্ট নির্দেশনা হলো কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস ও আইন-বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, নগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে যে কোনো অপরাধের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর