শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজছিলেন ভর্তিচ্ছু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ সময় দেখুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজছিলেন ভর্তিচ্ছু


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও এক ভর্তি পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ১৩৫ নং কক্ষে ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে। এর আগেও সকাল ১১টায় প্রথম শিফট-এর পরীক্ষাতে আরেকজন ভর্তিচ্ছুকে মোবাইলসহ আটক করা হয়।

জানা গেছে, মেসেঞ্জারের মাধ্যমে ছবি পাঠানো এবং ‘চ্যাটজিপিটি’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার সময় তাকে হাতেনাতে ধরা হয়।

অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম মো. সামস্ আজমাইন। তিনি নওগাঁ সদরের রহিদুল ইসলামের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর সূত্রে জানা যায়, আজ শুক্রবার রাবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হয় বিকাল ৩টা থেকে। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে পরীক্ষার হলে থাকা পরিদর্শক। তিনি দেখতে পান ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ৩টা ১৩ মিনিটে একটা ছবি তোলেন এবং ৩টা ৩০ মিনিটে আরেকটি ছবি তুলে মেসেঞ্জার ব্যবহার করে আরেকজনের কাছে পাঠায়। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘চ্যাট জিপিটি’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করা হয়। এরপর প্রক্টর অফিসে তাকে নিয়ে আসা হয়।

জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমি প্রশ্নপত্রের দুইটা ছবি তুলেছিলাম কিন্তু আমি লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘আমাদের পরীক্ষা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারি প্রথম শিফট-এ একজন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ধরা পড়েছে। এরপর দ্বিতীয় শিফট-এর পরীক্ষা শুরু হয় এবং আবার আরেকজনকে মোবাইলসহ ধরা হয়। এখন তার নামে মামলা করা হবে এবং পরবর্তীতে যেন কোনো শিক্ষার্থী এ ধরনের কাজ না করে সেজন্য আমি নিজে বাদী হয়ে এ মামলা করব।’

উল্লেখ্য, রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্রে। আরেকজনকে ধরা হয়েছে যার সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি এবং বাকি দুজন রাবি ক্যাম্পাসে পরিক্ষা দিচ্ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর