মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

রাজস্থানে ভারী বৃষ্টির জেরে সর্বনাশ বাংলার শ্রমিকের! বাড়ি ভেঙে মৃত্যু হল ২ বাসিন্দার, আহত ৪ Building collapse in Rajasthan several workers from West Bengal died many injured | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ সময় দেখুন


Last Updated:

রাজস্থানের জয়পুরের সুভাষ চকে একটি বিল্ডিং ভেঙে মৃত্যু হল পূর্বস্থলীর বাবা ও মেয়ের, মা গুরুতর অসুস্থ। মৃত প্রভাত বাগদি ৩১ বছর বয়স, মেয়ে পিউ বাগদীর বয়স পাঁচ বছর বয়স। মা সুমিত্রা বাগদি গুরুতর আহত হয়েছেন।

ভয়ঙ্কর ঘটনাভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা

রাজস্থানের জয়পুরের সুভাষ চকে একটি বিল্ডিং ভেঙে মৃত্যু হল পূর্বস্থলীর বাবা ও মেয়ের, মা গুরুতর অসুস্থ। মৃত প্রভাত বাগদি ৩১ বছর বয়স, মেয়ে পিউ বাগদীর বয়স পাঁচ বছর বয়স। মা সুমিত্রা বাগদি গুরুতর আহত হয়েছেন।

দশ বছর ধরে তাঁরা সেখানে সোনা-রুপোর কারিগরের কাজ করতেন বলে জানা গিয়েছে। রবিবার সকালে পরিবারকে খবর দেওয়া হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে ​রাজস্থানের জয়পুরে ভারী বৃষ্টির কারণে একটি বাড়ি ভেঙে পড়েছে। এই বাড়িতে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বহু গয়না কারিগর বসবাস করতেন। এই দুর্ঘটনায় পূর্বস্থলী ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামের দুই বাসিন্দা, ৩৫ বছর বয়সি প্রভাত বাগদি এবং তাঁর পাঁচ বছর বয়সি মেয়ে পিউ বাগদির মৃত্যু হয়েছে।

​দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একজনকে জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ​স্থানীয় প্রশাসনের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারও এই বিষয়ে খোঁজখবর রাখছে বলে জানা গেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর