রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাজা অ্যাডওয়ার্ড তৃতীয়র আমলের বিরল স্বর্ণমুদ্রার সন্ধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৭২ সময় দেখুন
রাজা অ্যাডওয়ার্ড তৃতীয়র আমলের বিরল স্বর্ণমুদ্রার সন্ধান


আন্তর্জাতিক ডেস্ক

ইংল্যান্ডের রাজা অ্যাডওয়ার্ড তৃতীয়র আমলের একটি ২৩ ক্যারেটের স্বর্ণ মুদ্রার সন্ধান পাওয়া গেছে। কালো মৃত্যু বা বায়োনিক প্লেগ মহামারির সময় এ স্বর্ণমুদ্রা বিলুপ্ত হয়েছিল। বিরল এ লিওপার্ড স্বর্ণমুদ্রাটি ব্রিটেনের নরফোকের এক ধাতু আবিষ্কারক খোঁজে পেয়েছেন।

ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হেলেন গিক এ ব্যাপারে বলেন, ১৩৪৪ সালে এ কয়েনটি চালুর কয়েক মাসের মধ্যেই বাতিল করা হয়েছিল। এগুলো হারিয়ে গেছে। এ ধরনের কয়েন আর হাতেগোনা কয়েকটি টিকে থাকতে পারে।

তিনি বলেন, এই স্বর্ণমুদ্রাগুলো খুব উঁচু স্তরের সীমিত কিছু লোকের হাতে ছিল। বর্তমানে এগুলোর দাম ১২০০ পাউন্ড হতে পারে। সে সময় এ স্বর্ণমুদ্রার মূল্য ছিল ৩ শিলিং।

সে সময় এসব কয়েন চালু করার কয়েক মাসের মধ্যে কেন বাতিল করা হলো সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বিশেষজ্ঞরা। তবে হেলেন গিক মনে করছেন, ওই সময়টিতে ব্রিটেনে প্লেগ মহামারি শুরু হয়েছিল। সে সময় যেখানে এক বা দুই পেনি ছিল মানুষ দৈনিক মজুরি, সেখানে এরকম স্বর্ণমুদ্রা ব্যবহারের লোক ছিল কম। তাই হয়ত এগুলো আর চলেনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর