শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাবিতে আয়োজন হতে যাচ্ছে ‘জব ফেয়ার-২০২৫’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১০ সময় দেখুন
রাবিতে আয়োজন হতে যাচ্ছে ‘জব ফেয়ার-২০২৫’


রাবি: রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) নবমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘জব ফেয়ার–২০২৫’। আগামী ১৯ ও ২০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার কাউন্সিলিং ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) সংযুক্তিতে ও রাকসুর সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ জব ফেয়ার আয়োজন করা হবে।

সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিসিডিসি ভবনে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরইউসিসি-এর সভাপতি প্রান্ত বড়ুয়া।

তিনি জানান, এতে অংশ নেবে বিকাশ, আপন গ্রুপ, আনোয়ার গ্রুপ, প্রাইম ব্যংক, প্রান আর এফ এল, ইস্পাহানি লিমিটেডে, ব্র্যাক, আরং, ম্যারিকো বাংলাদেশসহ দেশের বিভিন্ন কর্পোরেট ও বহুজাতিক প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে প্রান্ত বড়ুয়া বলেন, ‘জব ফেয়ার শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম। এখানে তারা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবে, সিভি জমা দিতে পারবে, ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা নিতে পারবে এবং অনেকে অন-স্পট ভাইভায়ও অংশ নিতে পারবেন। অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এটি বাস্তব জব মার্কেট, রিক্রুটমেন্ট প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দক্ষতার চাহিদা বোঝার সবচেয়ে কার্যকর সুযোগগুলোর একটি।’

তিনি আরও বলেন, ‘জব ফেয়ারকে উপলক্ষ্য করে এবার আমারা আয়োজন করেছি দুইটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন। যেখানে কোম্পানির উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ বর্তমান জব মার্কেট এবং চাকরির পূর্নাঙ্গ প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। এছাড়াও থাকবে সিভি সাবমিশন বুথ, সিভি রিভিউ, স্কিল মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ ও ফুলটাইম চাকরির সুযোগ।’

তিনি জানান, গত বছরের অষ্টম আরইউসিসি জব ফেয়ার শিক্ষার্থীদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পেয়েছিল। প্রান-আরএফএল, এসিআই, মেঘনা গ্রুপ, নাবিল, ব্রিটিশ কাউন্সেলসহ প্রায় অর্ধশতাধিকের বেশি প্রতিষ্ঠান অংশ নিয়ে দুই দিনে তিন হাজারটির বেশি সিভি সংগ্রহ করে এবং বেশ কিছু শিক্ষার্থী অন-স্পট ভাইভাতে চাকরি সুযোগ পেয়েছিল।

সংবাদ সম্মেলনে সিসিডিসির পরিচালক অধ্যাপক নুরুল মোমেন বলেন, ‘১৯ ও ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে নকমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ ফেয়ারের লক্ষ্য শিক্ষার্থীদের চাকরি বাজারের সঙ্গে সরাসরি যুক্ত করা ও স্কিল ডেভেলপমেন্টে সহায়তা করা। শিক্ষার্থীরা যেন তাদের অ্যাকাডেমিক ডিসিপ্লিন ও দক্ষতার সঙ্গে মিল থাকা প্রতিষ্ঠানগুলোর স্টল ভিজিট করে সিভি জমা দিতে পারে, সেটাই মূল উদ্দেশ্য। গত বছর তিন হাজারের বেশি সিভি জমা পড়েছিল; এবার আরও বেশি অংশগ্রহণ ও সরাসরি জব প্লেসমেন্ট হবে বলে আশা করছি।’

এ বিষয়ে রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা বলেন, ‘আরইউসিসির আয়োজনে রাবিতে প্রতি বছরই জব ফেয়ার হয়ে থাকে। এবার যেহেতু রাকসু হয়েছে, তাই আশা করছি এবারের আয়োজন আরও বড় পরিসরে ও সফলভাবে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, অনেক নামি প্রতিষ্ঠান এতে অংশ নেবে। ইতোমধ্যেই আমাদের ক্যাম্পাসে বহু মেধাবী শিক্ষার্থী রয়েছেন—আমরা চাই এই ট্যালেন্টেড শিক্ষার্থীরা যেন জব ফেয়ারের মতো উদ্যোগের মাধ্যমে নিজেদের জায়গা করে নিতে পারেন এবং তাদের মেধার যথাযথ মূল্যায়ন হয়। কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, রাকসু সবসময় এমন কার্যক্রমে সহযোগিতা করবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর