শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

রাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ সময় দেখুন
রাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার তিনটি ইউনিট ‘সি’, ‘এ’ ও ‘বি’ এর মাধ্যমে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জনসংযোগ দফতরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা এই দুই শিফটে অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি। ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার রাজশাহী কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত দুই ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টর দফতর, আইসিটি সেন্টার, ছাত্র-উপদেষ্টা দফতর, পরিবহণ ও হল প্রশাসনসহ স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom