শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২০০ সময় দেখুন
রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা রাবিতে পরীক্ষা দিতে এসেছেন। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

দুইটি শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ‘সি’ ইউনিট মোট সাতটি অনুষদ নিয়ে গঠিত। এই অনুষদের অধীনে রয়েছে মোট ২৬টি বিভাগ। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীনে নয়টি বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ছয়টি, কৃষি অনুষদের দুইটি, প্রকৌশল অনুষদের পাঁচটি, ভূ-বিজ্ঞান অনুষদের দুইটি, ফিশারিজ অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের একটি করে বিভাগ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ হবে দুপুর ১২টায়। এরপর মাঝে তিন ঘণ্টার বিরতির পর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে কেন্দ্রে প্রবেশ করছে। আমাদের স্বেচ্ছাসেবীরা শিক্ষার্থীদের সহায়তা করছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার ব্যবস্থা করেছি।’

এ বছর ‘সি’ ইউনিটে ২০টি আসন বাড়ানো হয়েছে। এর ফলে ‘সি’ ইউনিটে মোট আসন আসন সংখ্যা হয়েছে ১ হাজার ৫৩৬টি। যার মধ্যে বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১ হাজার ৪৯৬টি; যা গত বছরে ছিল ১ হাজার ৪৬০টি। অ-বিজ্ঞান শাখার আসন সংখ্যা ৪০টি; গত বছরে ছিল ৫৬টি। যারা অবিজ্ঞান শাখা পরীক্ষা দেবে তারা শুধু শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ (১০টি আসন), ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ (১০টি আসন) এবং মনোবিজ্ঞান বিভাগে (২০টি আসন) ভর্তির সুযোগ পাবেন।

জানা গেছে, এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৫১৫টি। ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৮৮৬টি। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১৮ হাজার ৪৫২ জন ও অ-বাণিজ্যদের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন।

উল্লেখ্য, আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে রাবির ভর্তি পরীক্ষা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর