শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ সময় দেখুন
রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (সামাজিক বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে এ বছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। গত বছরের ন্যায় এ বছরও এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৭টি আসন সংখ্যা রয়েছে। এ বছর ২৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে।

এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৭২ হাজার ৬২৫টি। ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি। সেই হিসেবে এ ইউনিটে মোট আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

সরেজমিন দেখা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল ১০টার কিছু আগে থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে দেওয়া হয়নি। ভর্তি পরীক্ষা নিয়ে আজ সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব ডীনস কমপ্লেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এবার দ্বিতীয়বারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত ২টি শিক্ষা প্রতিষ্ঠান ও বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রবি প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের পরিক্ষা সম্পন্ন হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom