বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

রাবি ট্যুরিস্ট ক্লাবের নেতৃত্বে জিহাদ-মারুফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৭ সময় দেখুন
রাবি ট্যুরিস্ট ক্লাবের নেতৃত্বে জিহাদ-মারুফ


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ট্যুরিস্ট ক্লাব (আরইউটিসি)-এর ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিহাদ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় রাজশাহীর কাজলায় অবস্থিত ডিউকস রেস্টুরেন্টে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: আসাদুজ্জামান শাফিন, সহ-সাধারণ সম্পাদক: লিলি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক: ওলি আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক: নোমায়েত ইসলাম মারুফ, দফতর সম্পাদক: জাকিরুল ইসলাম, সহ-দফতর সম্পাদক: মো. ইসতিয়াক,মিডিয়া ও প্রচার সম্পাদক: মো. নাঈম আপন, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক: কামরুল হাসান সায়েম, অর্থ সম্পাদক: মাসহিয়াত মেহেরু আভা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: হুমায়রা জামান রিন্তি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আশহুরা বারী রিমঝিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ফরহাদ রেজা ইমন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- নিলয় সুতরাধার, সিগমা রহমান সেনেহা, অনামিকা আলম আখি, মরিয়ম আক্তার ও নুসরাত জাহান তন্নি।

নবনির্বাচিত সভাপতি জিহাদ আহম্মেদ বলেন, ‘ভ্রমণের পাশাপাশি দেশের পর্যটন শিল্পের বিকাশে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। দেশের পর্যটন কেন্দ্রগুলোকে ইতিবাচকভাবে উপস্থাপন, রক্ষণাবেক্ষণ ও সাধারণ মানুষকে পর্যটনে আগ্রহী করে তোলার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা থেকে ক্লাবটি কাজ করে যাবে। সবার সহযোগিতায় আমরা আরও বহুদূর যেতে পারব বলে আশাবাদী।’

ক্লাবের উপদেষ্টা সাজু সরদার বলেন, ‘নবগঠিত কমিটির নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব ভ্রমণভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সদস্যদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।’

তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও গঠনমূলক পর্যায়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভ্রমণপ্রিয় শিক্ষার্থীর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় টুরিস্ট ক্লাব গঠিত হয়। ক্লাবটি নিয়মিত ভ্রমণ আয়োজনের পাশাপাশি দেশের দর্শনীয় স্থানসমূহের পরিচিতি ও পর্যটন বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর