শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

রাবি ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ সময় দেখুন
রাবি ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তা


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর আগ থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছেন। পরীক্ষার্থীদের প্রবেশের সময় তল্লাশি করা হয়েছে এবং কেন্দ্রে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তা বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এডিসি) মহিবুল ইসলাম বলেন, ‘পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রায় ৮০ জনের মতো ট্রাফিক পুলিশ যানজট নিরসনে দায়িত্ব পালন করেছে এবং প্রায় ২২০ টির মতো ফোর্স কাজ করেছে।’

আবু হুরাইয়ারা নামে একজন শিক্ষার্থী নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কঠোর নজরদারির ফলে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার হলের পরিবেশ অনেক ভালো ছিল।’

হারুনর রশিদ নামে পাবনা থেকে আসা একজন অভিভাবক বলেন, পরিবেশ অনেক ভালো ছিল, কোনো রকম অঘটন বা অপ্রতিকার ঘটনা ঘটেনি, সুন্দর একটা পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষার্থীরা সাবলীল ভাবে চলাফেরা করেছে, কোনো ধরনের সমস্যা হয়নি।

পরীক্ষার সার্বিক নিরাপত্তা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। রোভার স্কাউট, বিএনসিসি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

তিনি আর বলেন, প্রক্টরিয়াল বডি এবং এনএসআই, ডিজিএফআই বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করেছে। যে-কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে আমার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom