শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

রাবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে খালিদ-ইফতিয়ান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৯২ সময় দেখুন
রাবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে খালিদ-ইফতিয়ান


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আরইউএসসি) ১২তম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের খালিদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাপ্লাইড ম্যাথ বিভাগের ইফতিয়ান আহমেদ।

শনিবার (১৭ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যারিয়ার কাউন্সিল অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি)-এ ‘১১তম আরইউএসসি অ্যানিভার্সারি সেলিব্রেশন, ফেয়ারওয়েল অ্যান্ড চেইন হ্যান্ডওভার সেরিমনি’ শীর্ষক আয়োজনে আনুষ্ঠানিকভাবে ক্লাবের ১২তম কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয়।

আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. আবু জুবায়ের, সোহরাব উদ্দিন ও দিগন্ত দে; কোষাধ্যক্ষ সুলায়মান, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মেহজাবীন সুলতানা অন্তি।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ড. মো. আব্দুর রাজ্জাক সরকার। তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব শুরু থেকেই বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ধারাবাহিক নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে এই ক্লাব আরও পরিণত হচ্ছে। নতুন কমিটি আগের অর্জনকে ভিত্তি করে আরও দায়িত্বশীল ও প্রভাবশালী কাজ করবে বলে আমি আশাবাদী।’

নবনির্বাচিত সভাপতি খালিদ মাহমুদ বলেন, ‘রাবি সায়েন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি বিজ্ঞানচর্চার একটি প্ল্যাটফর্ম। আগের কমিটির অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে আমরা আরও পরিকল্পিত, মানসম্মত এবং টেকসই কার্যক্রম পরিচালনার চেষ্টা করব।’

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠানকালীন সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল করিম, সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য আহসান হাবীব ও মো. আব্দুল লতিফ, সাবেক সহ-সভাপতি ও আজীবন সদস্য আব্দুর রহমান, স্বাগতা বৃতি রায় গুপ্ত, কারিমা খাতুন এবং নাজনিন আরা নিশু, সাবেক সহ-সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য মো. সায়েম আলম এবং সাবেক কোষাধ্যক্ষ মো. গোলাম রাব্বি। এছাড়াও উপস্থিত ছিলেন ১১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ সৈকত, সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন।

এর আগে ১১তম কমিটির সভাপতি শেখ সৈকতের নেতৃত্বে ক্লাবটি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে। এর মধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন জেলায় সায়েন্স শো ও বিজ্ঞান প্রদর্শনী, টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যাম্পাসে বিজ্ঞানভিত্তিক সেমিনার এবং “আরইউএসসি সাইকাস্ট” নামে বিজ্ঞানভিত্তিক পডকাস্ট সিরিজ আয়োজন উল্লেখযোগ্য। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও গবেষণাভিত্তিক চিন্তাভাবনা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১১ বছরে ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানবিষয়ক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom