সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

রামদেবের মন্তব্যের প্রতিবাদে ভারতে চিকিৎসকদের কালো দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
রামদেবের মন্তব্যের প্রতিবাদে ভারতে চিকিৎসকদের কালো দিবস পালন


আন্তর্জাতিক ডেস্ক

যোগগুরু রামদেবের অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (১ জুন) ভারতে কালো দিবস পালন করছেন চিকিৎসকরা। এর আগে রামদেবের দ্য ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (ফোরডা) এ প্রতিবাদের ডাক দেয়। এতে সংহতি জানায় অন্যান্য সংগঠনগুলোও।

কয়েকদিন আগে রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায় তিনি যোগাসন অবস্থায় এক বক্তৃতায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে বোকা বিজ্ঞান বলে আখ্যায়িত করছেন। তিনি বলছিলেন, ‘‘অ্যালোপ্যাথি চিকিৎসা আসলে বোকামি। চিকিৎসার নামে তামাশা চলে। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে”।

তার এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ঝড় উঠে ভারতে। বিশেষত চিকিৎসকরা রামদেবক গ্রেফতারেরও দাবি তুলেন।  ভারতের চিকিৎসা সংগঠন- আইএমএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়ে রামদেবের গ্রেফতার দাবি করে।

এরইমধ্যে যোগগুরু রামদেবের মন্তব্যের প্রতিবাদে ফোরডা ১ জুন কালো দিবস পালনের ঘোষণা দেয়। পাশাপাশি রামদেবের বিরুদ্ধে মহামারি রোগ আইন, ১৯৮৭-এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে সংগঠনটি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom