সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

রামেকে আরও ৫ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
রামেকে আরও ৫ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও  ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে ২জন এবং উপসর্গে ৩ জন মারা গেছেন।তাদের মধ্যে দুইজন পুরুষ এবং তিনজন নারী।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর তিনজন, নওগাঁর একজন ও পাবনার একজন রামেকের করোনা ইউনিটে মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর দুইজন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে রাজশাহীর একজন, নওগাঁর একজন ও পাবনার একজন উপসর্গে মারা যান।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন। মোট ২৮৬টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪২ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর