বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলায় একজনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলায় একজনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে একটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং এ সময় ‘হার্ট অ্যাটাকে’ একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

রাশিয়া বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে ৩৫টি ইউক্রেনীয় ড্রোনের একটি ব্যারেজকে প্রতিহত করেছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটদানের চূড়ান্ত দিনে বাধা দিয়েছে।

ক্রাসনোদর অঞ্চলের অপারেশনাল হেডকোয়ার্টার টেলিগ্রামে বলেছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে বেশ কয়েকটি ড্রোন স্লাভিয়নস্ক তেল শোধনাগারে হামলার চেষ্টা করেছিল।

এতে বলা হয়, এয়ার ডিফেন্স ড্রোনগুলোকে আটকে দেয় কিন্তু তাদের মধ্যে একটি শোধনাগারে পড়ে যাওয়ার পর আগুন লেগে যায়।

ড্রোন হামলার সময় একজনের মৃত্যু হয়েছে, মৃত্যুর প্রাথমিক কারণ হার্ট অ্যাটাক’ বলে এতে উল্লেখ করা হয়। সরাসরি আগুনের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্কাভিয়ানস্ক-অন-কুবান শোধনাগারটি আজভ সাগরের পূর্বে ক্রাসনোদর অঞ্চলে অবস্থিত।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর