বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাশিয়ার পথে কিম জং উন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ সময় দেখুন
রাশিয়ার পথে কিম জং উন


আন্তর্জাতিক ডেস্ক

রেলপথে রাশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি শীর্ষ বৈঠকের জন্য রুশ বন্দর শহর ভ্লাদিভোস্টকের রওয়ানা দিয়েছেন তিনি। কিম জং উন যে ট্রেনে উঠেছেন সেটি অস্ত্রে সজ্জিত।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার তার বৈঠকের কথা রয়েছে। যদিও দাফতরিকভাবে কোনো দিন তারিখ প্রকাশ করা হয়নি।

রাশিয়ায় পৌঁছালে এটি হবে চার বছর পর কিম জন উনের প্রথম কোনো বিদেশ সফর। ধারণা করা হচ্ছে, কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

এর আগে, সর্বশেষ বিদেশ সফরেও রুশ শহর ভ্লাদিভোস্টকে গিয়েছিলেন কিম জং উন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ভেস্তে যাওয়ার পর পুতিনের সঙ্গে ২০১৯ সালে বৈঠক করেছিলেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর