বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ১৭ মার্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ১৭ মার্চ


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৭ মার্চ। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ আনুষ্ঠানিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে।

আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না- সে ব্যাপারে এখনও খোলাসা করেননি। এর আগে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণার পর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

গত সেপ্টেম্বরে ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন বলেছিলেন, যখন সিদ্ধান্ত নেওয়া হবে, নির্বাচন ঘোষণা করা হবে, তারিখ নির্ধারণ করা হবে, তারপর আমরা কথা বলব।

নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় কমিউনিস্ট পার্টির (সিপিআরএফ) প্রধান গেনাডি জিউগানভ বলেছিলেন, আমরা নির্বাচনে যাব। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত।

কিন্তু নির্বাচনে তিনি নিজে অংশগ্রহণ করবেন কি না তা জানাননি। ভ্লাদিমির পুতিন, ১৯৯৯ সাল থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর