আন্তর্জাতিক ডেস্ক
গ্রিস, ডেনমার্ক, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভাকিয়া ইউরোপের এই পাঁচ দেশকে নতুন করে শত্রু তালিকায় যুক্ত করেছে রাশিয়া।
এক রাষ্ট্রীয় ডিক্রিতে বলা হয়েছে, ওই পাঁচ দেশের রুশ দূতাবাস এবং কনসুলেটগুলোতে যত কম সম্ভব স্থানীয় নাগরিকদের নিয়োগ দিতে হবে।
রুশ সরকারের তরফ থেকে বলা হয়েছে, গ্রিসে ৩৪ জন, ডেনমার্কে ২০ জন এবং স্লোভাকিয়ায় ১৬ জন স্থানীয় কর্মী নিতে পারবে রুশ দূতাবাস। একইসঙ্গে, স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়ায় রুশ কনসুলেটে কোনো স্থানীয় কর্মী নেওয়া যাবে না।
২০২১ সালের মে মাসে একই রকম নির্দেশনা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র এবং চেক রিপাবলিকস্থ রুশ দূতাবাসের জন্য।
এদিকে, রাশিয়া তাদের শত্রু দেশের তালিকা উন্মুক্ত রেখেছে জানিয়ে রুশ কর্তৃপক্ষ বলছে, উদ্ভূত পরিস্থিতিতে যারাই রাশিয়ার স্বার্থ পরিপন্থি কোনো অবস্থান নেবে তাদেরকে ওই তালিকায় যুক্ত করা হবে।
সারাবাংলা/একেএম