বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

রাশিয়া থেকে বিবিসির সাংবাদিক বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
রাশিয়া থেকে বিবিসির সাংবাদিক বহিষ্কার


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় কর্মরত বিবিসির এক সাংবাদিককে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোসিয়া-২৪ এ সংবাদ প্রচার করেছে। এতে বলা হয়, সারাহ রেইনসফোর্ড নামের ওই সাংবাদিককে ভিসার মেয়াদ শেষে যুক্তরাজ্যে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ মাস শেষেই তার ভিসার মেয়াদ শেষ হচ্ছে।

রোসিয়া-২৪ এর খবরে বলা হয়, চলতি মাস শেষে সারাহ রেইনসফোর্ডের ভিসা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে রুশ কর্তৃপক্ষ। মূলত যুক্তরাজ্যে কর্মরত রুশ সাংবাদিকদের সঙ্গে আচরণের পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোর এ নির্দেশ। এর আগে যুক্তরাজ্যে রুশ সাংবাদিকদের ভিসা নবায়ন করা হয়নি বলে রোসিয়া-২৪ এর খবরে বলা হয়।

যুক্তরাজ্যে রুশ সাংবাদিকদের সঙ্গে আচরণের ব্যাপারে চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এবং স্পুটনিকের সাংবাদিকদের আন্তর্জাতিক কোনো ইভেন্ট কাভার করতে দেয় না ব্রিটেন।

রোসিয়া-২৪ এর খবরে বলা হয়, বিবিসির হয়ে রাশিয়ায় কর্মরত ইংরেজি ভাষার মাত্র দুই সাংবাদিকের মধ্যে সারাহ রেইনসফোর্ড একজন। মস্কোর এ নির্দেশকে ‘যুগান্তকারী’ সিদ্ধান্ত বলেও আখ্যায়িত করেছে রুশ টেলিভিশন চ্যানেলটি।

সারাহ রেইনসফোর্ড এ ঘটনার প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় বলেন, ‘আমার জীবনের তিন ভাগের এক ভাগ যে দেশে কাটিয়েছি, বহু বছর ধরে সাংবাদিকতা যে দেশে করছি, সে দেশ থেকে বিতাড়িত হওয়ায় বিধ্বস্ত। সবার সহায়তা ও বার্তার জন্য ধন্যবাদ’।

বিবিসি মস্কোর এ নির্দেশের নিন্দা জানিয়েছে। সংবাদমাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি মস্কোর এ সিদ্ধান্তকে ‘গণমাধ্যমের উপর সরাসরি আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর