শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

রাষ্ট্রপতির সংলাপ হবে অর্থহীন: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ সময় দেখুন
রাষ্ট্রপতির সংলাপ হবে অর্থহীন: মির্জা ফখরুল


মানিকগঞ্জ: নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ‘অর্থহীন হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি সংলাপের জন্য ডাক দিচ্ছেন। সংলাপ করে আরেকটি নির্বাচনের ব্যবস্থা করবেন। বাংলাদেশের মানুষ কি বোকা না আহাম্মক ? ২০১৪ সালে একটি নির্বাচন হয়েছে যেখানে কোনো ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন নির্বাচিত করে দিয়েছে। আর ২০১৮ সালের নির্বাচনের আগের রাতেই ভোট দখল এবং ডাকাতি করে নিয়েছে। কেউ ভোট দিতে পারেনি। তখনও রাষ্ট্রপতি সংলাপ করেছিলেন, আলোচনা করেছিলেন।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই— এই সংলাপ অর্থহীন, এই সংলাপে কোনো দিন সংকটের সমাধান হবে না, গণতন্ত্রের সমাধান হবে না এবং জনগণের ভোটের অধিকার ফিরে আসবে না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। কিন্তু রাষ্ট্রপতি যদি জনগণের সঙ্গে প্রতারণা করার সুযোগ সৃষ্টি করিয়ে দেন, সেটা আমরা মেনে নিতে পারি না।’

এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবী করেন মির্জা ফখরুল।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর