রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

রাষ্ট্রপতির সঙ্গে রওশনের সাক্ষাৎ আজ, প্রধানমন্ত্রীর সঙ্গে কাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
রাষ্ট্রপতির সঙ্গে রওশনের সাক্ষাৎ আজ, প্রধানমন্ত্রীর সঙ্গে কাল


আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধিদলীয় নেতা রওশন এরশাদ পৃথকভাবে প্রস্তুতি নিয়েছেন। আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন রওশন এরশাদ। আগামীকাল রোববার অথবা পরশু সোমবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রওশন এরশাদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি বলেছে, নির্বাচনের জন্য রওশন এরশাদ প্রস্তুত রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরই মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে রওশন এরশাদের গ্রুপ।

গতকাল শুক্রবার রওশন এরশাদের গ্রুপের একটি বৈঠক হয়েছে। বৈঠকে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি এবং মনোনয়নের তালিকা প্রণয়ন ও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের গ্রুপের সঙ্গে সমন্বয় করে পথ চলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় রওশন এরশাদ তার গ্রুপের নেতাদের সঙ্গে জি এম কাদেরের সমন্বয় করার বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এসময় নেতারা বলেছেন, গত এক বছর ধরে জি এম কাদেরের সঙ্গে সমন্বয় করে রাজনীতি করে দলকে এগিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করেছি। কিন্তু তিনি গত এক বছরেও কোনো পদক্ষেপ নেননি। শেষ মুহূর্তে এসে আমরা তার জন্য আর অপেক্ষা করতে পারব না। তিনি তারেক রহমান দেশে না ফেরার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিএনপির দিকে ঝুঁকে আছেন। এছাড়া জিএম কাদের তার আসন থেকে নির্বাচন করলে জিতে আসতে পারবেন না। এসব কারণে তিনি কালক্ষেপণ করেছেন। এখন আর তার জন্য অপেক্ষা করার সময় নেই।

রওশন এরশাদ দলের নেতাদের বক্তব্যেরে সঙ্গে একমত হয়েছেন।

সূত্রটি জানায়, রওশন এরশাদ মনোনয়নের যে তালিকা করেছেন তাতে জি এম কাদেরের নামসহ দলের বর্তমান সংসদ সদস্য এবং ত্যাগী নেতাদের নাম রয়েছে। ৩০০ আসনের তালিকা নিয়ে রওশন এরশাদ আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে রওশন এরশাদ ৫৫টি আসন পেতে অনড় থাকবেন।

এসব বিষয় নিয়ে দলটির নেতা ইকবাল হোসেন রাজু সারাবাংলাকে বলেন, ‘আজ বিকেলে রওশন এরশাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। তার সঙ্গে পুত্র সাদ এরশাদ কাজী মামুন এবং গোলাম মসিহ থাকতে পারেন। আগামীকাল ও অথবা পরশু প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন রওশন এরশাদ।’

আরও পড়ুন: ভোটে যেতে প্রস্তুত জাপা, সরকারের ডাকের অপেক্ষায় জি এম কাদের

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর