Last Updated:
হুগলি: লোকসভা নির্বাচনের আগেই তৈরি হয়েছিল রাস্তা। মাস ঘুরতে না ঘুরতেই সেই রাস্তা একেবারে কঙ্কালসার চেহারা। যত্রতত্র রাস্তা ভর্তি হয়েছে খানাখন্দে। সব থেকে সমস্যার হয়ে দাঁড়িয়েছে রাস্তার মধ্যে দিয়ে কোনও গাড়ি গেলেই তার পিছনে আসে ধুলোর ঝড়। এক দিকে বেহাল রাস্তা, অন্য দিকে রাস্তায় অতিরিক্ত ধুলোর কারনে নাজেহাল গ্রামের মানুষজন। ঘটনাটি হুগলির পুড়শুড়া এলাকার। স্থানীয় মানুষদের অভিযোগ প্রশাসন তাদের নিয়ে একদমই উদাসীন।
পুড়শুড়া আঁখেরি গ্রামের মধ্যে দিয়ে গিয়েছে হাওড়া উদয়নারায়ণপুর সংযোগকারী রাজ্য সড়ক। অত্যন্ত ব্যস্ততম এই রাস্তা প্রায় ৮ কিলোমিটার বিস্তীর্ণ। সেই রাস্তারই কম করে আড়াই কিলোমিটার রাস্তার একেবারে কঙ্কালসার অবস্থা। চারদিক দিয়ে বেরিয়ে পড়ছে পাথর খোয়া। রাস্তার মধ্যে পিচের অবশিষ্ট অংশটুকু নেই। স্থানীয়দের অভিযোগ, নিত্যদিন দুর্ঘটনা ঘটছে বেহাল রাস্তার কারণে। অন্য দিকে, শীতের মরশুমে শুষ্ক আবহওয়ার জন্য রাস্তার মধ্যে বেড়েছে ধুলোবালির প্রকোপ। রাস্তার মধ্যে দিয়ে কোনও গাড়ি গেলে একেবারে ধুলোর ঝড় উঠে যাচ্ছে। যার ফলে নানাবিধ শারীরিক সমস্যার মধ্যে পড়ছেন গ্রামের মানুষজন।
আরামবাগের সংসদ মিতালী বাগ তিনি বলেন, লোকসভা ভোটের আগেই রাস্তা শুরু হওয়ার কাজ শুরু হয়েছিল। রাস্তার কাজ অনেক দূর শেষও হয়ে এসেছিল। কিন্তু মাঝে সমস্যা হয় অতীত প্লাবনের কারণে। বন্যায় একেবারে সমস্ত কিছু ভেসে গিয়েছিল। সেই কারণে রাস্তা আরওখারাপ হয়েছে। তবে সেই রাস্তা যাতে স্থায়ীভাবে ভাল থাকে সেই দিকে দেখার জন্যই নতুন করে একটি টিম গঠন করা হয়েছে। সেই টিম ইতিমধ্যে ইন্সপেকশনও করে এসেছে ওই রাস্তার। আগামী কয়েকদিনের মধ্যেই আবারওরাস্তার কাজ শুরু হবে।
রাহী হালদার
Kolkata,West Bengal
November 26, 2024, 6:41 PM IST