বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাহুল গান্ধীর কারাদণ্ডাদেশ স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
রাহুল গান্ধীর কারাদণ্ডাদেশ স্থগিত


আন্তর্জাতিক ডেস্ক

‘মোদী উপাধি’ নিয়ে মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কারাদণ্ডের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে রাহুল গান্ধীর মন্তব্যটি ভালো রুচির নয় বলেও মন্তব্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ভারতের পলাতক ব্যবসায়ী নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবির মিল নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেন রাহুল গান্ধী। সেসময় রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব চোরের পদবি মোদী হয় কেমন করে?’

ওই মন্তব্যকে আপত্তিকর দাবি করে গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। গত ২৩ মার্চ সেই মামলার রায় হয়। এতে রাহুল দোষী সাব্যস্ত হন। সাবেক কংগ্রেস সভাপতির দুই বছরের কারাদণ্ড দেন আদালত। তবে তাৎক্ষনিক তার ৩০ দিনের জামিনও মঞ্জুর করা হয়। এছাড়া উচ্চ আদালতে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত হওয়ায় রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ খারিজ হয়ে যায়। এছাড়া তিনি আগামী নির্বাচনেও অংশ নিতে অযোগ্য বিবেচিত হন। তবে শুক্রবার দেওয়া সুপ্রিম কোর্টের রায়ে ম্যাজিস্ট্রেট আদালতের কারাদণ্ডাদেশ স্থগিত হয়েছে।

শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের কারাদণ্ডাদেশ স্থগিত করেন। এই রায়ের ফলে লোকসভা সদস্যপদ ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে রাহুল গান্ধীর।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর