বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রুদ্ধদ্বার অন্ত্যেষ্টিক্রিয়ায় সমাহিত প্রিগোজিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
রুদ্ধদ্বার অন্ত্যেষ্টিক্রিয়ায় সমাহিত প্রিগোজিন


আন্তর্জাতিক ডেস্ক

ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভজিনি প্রিগোজিনকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে সমাহিত করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর তার বাবার কবরের পাশে সমাহিত করা হয় প্রিগোজিনকে। সংক্ষিপ্ত শেষকৃত্য অনুষ্ঠানে প্রিগোজিনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা অংশ নেন। রুদ্ধদ্বার মূল শেষকৃত্য অনুষ্ঠানে সব মিলিয়ে ৪০ জনের মতো আত্মীয় উপস্থিত ছিলেন।

ওয়াগনার গ্রুপের প্রেস সার্ভিস থেকে জানানো হয়েছে, প্রিগোজিনকে তার নিজ শহর সেন্ট পিটার্সবার্গে খুবই ছোট পরিসরে সমাহিত করা হয়েছে। যারা তাকে শেষ বিদায় জানাতে চান তাদের নগরীর পোরোখভসকোই কবরস্থানে যেতে বলা হয়েছে।

মূলত বড় আকারের অনুষ্ঠান এড়ানোর চেষ্টা ছিল রুশ সরকারের তরফ থেকেও। প্রিগোজিনকে কোনো রাষ্ট্রীয় বা সামরিক শ্রদ্ধাও প্রদর্শন করা হয়নি।

প্রিগোজিনের শেষকৃত্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন কি না এ নিয়ে জল্পনা ছিল। তবে মঙ্গলবার সকালেই ক্রেমলিন জানিয়ে দেয়, পুতিনের এমন কোনো পরিকল্পনা নেই।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট প্রিগোজিনের প্রাইভেট জেট মস্কোর উত্তর-পশ্চিমে বিধ্বস্ত হয়। জেটে প্রিগোজিন ছিলেন বলে যাত্রী তালিকা থেকে জানা যায়। তবে আদৌ প্রিগোজিন মারা গেছেন কি না তা নিয়ে ধোঁয়াশা ছিল। রোববার জেনেটিক পরীক্ষার পর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাশিয়া।

রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ওয়াগনার সদস্যদের বিদ্রোহের দুই মাস পরে প্রিগোজিনের বিমানের দুর্ঘটনা ঘটে। ওই বিদ্রোহকে পুতিনের দীর্ঘ শাসনামলে তার ক্ষমতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করা হয়। বিদ্রোহকে রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছিলেন পুতিন। তাই অনেকেই ধারণা করছেন প্রিগোজিনকে হত্যা করা হতে পারে।

দুর্ঘটনার পরের দিন বৃহস্পতিবার পুতিন নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, ১৯৯০ এর দশকের শুরুর বিশৃঙ্খল বছরগুলো থেকেই প্রিগোজিনের সঙ্গে তার পরিচয়। প্রিগোজিন রাশিয়ার জন্য অনেক বড় কাজ করেছেন। তবে প্রিগোজিনকে একজন মেধাবী উল্লেখ করে পুতিন বলেন, তিনি কিছু বড় ভুল করেছিলেন।

প্রিগোজিনের জন্ম ১৯৬১ সালের ১ জুন। গত ২৩ আগস্ট মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর। রুশ প্রেসিডেন্ট ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে তিনি একজন ছিলেন। রেস্টুরেন্ট ও ক্যাটারিং ব্যবসা থাকায় তাকে পুতিনের শেফ বলেও ডাকা হতো। দীর্ঘদিন ধরেই রুশ প্রতিরক্ষা বিভাগের সঙ্গে কাজ করেছেন তিনি।

২০১৪ সালে ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার গ্রুপ প্রতিষ্ঠা করেন প্রিগোজিন। দেশের বাইরে রুশ স্বার্থ নিশ্চিত করতে এই বাহিনী গড়া হয়। তার এ কাজে সব ধরনের সহায়তা করে রুশ ক্রেমলিন। প্রিগোজিনের ভাড়াটে যোদ্ধাদল ইউক্রেন যুদ্ধে ব্যাপক ভূমিকা পালন করে। এছাড়া আফ্রিকা ও সিরিয়ায় রুশ বাহিনীর বড় শক্তি হিসেবে কাজ করে ওয়াগনার গ্রুপ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিগোজিন স্বীকার করেছিলেন, তার দল অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছিল। ২০২৩ সালে তিনি দাবি করেন, রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সি প্রতিষ্ঠাতা তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর