আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার গুলা নিক্ষেপে ইউক্রেনের খেরসন ও খারকিভে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন নিহত হয়েছে খারকিভ ও খেরসনের সীমান্ত এলাকায়। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
খেরসনের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন টেলিগ্রামে জানান, গত রাত ছিল খেরসনের জন্য একটি কঠিন রাত। রুশ সেনাবাহিনী শহরের কেন্দ্রে বাসিন্দাদের বাড়িতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
তিনি আরও জানান, মধ্যরাতে গোলাগুলি শুরু হয় এবং কয়েক ঘণ্টা ধরে চলে।
ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাকও টেলিগ্রামে বলেছেন, খারকিভ সীমান্তে দুই বেসামরিক লোক নিহত এবং তিনজন আহত হয়েছেন।
গত বছরের নভেম্বরে খেরসন শহর এবং খেরসন অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধার করে ইউক্রেনীয় সেনারা। তবে রুশ বাহিনী নিয়মিতভাবে ডিনিপ্রো নদীর ওপার থেকে এলাকাটিতে গোলাগুলি চালাচ্ছে।
সারাবাংলা/আইই