বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রুশ শহরে ইউক্রেনের মিসাইল হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
রুশ শহরে ইউক্রেনের মিসাইল হামলা


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম রোস্তভ অঞ্চলের বন্দর শহর তাগানরোগে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (২৮ জুলাই) শহরের কেন্দ্রে বিমান বিধ্বংসী এস-২০০ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২০ জনের বেশি আহত হয়েছেন।

রুশ গণমাধ্যমে প্রকাশিত সংক্ষিপ্ত এক ভিডিওটিতে দেখানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শহরের কেন্দ্রের কাছে মাটিতে আঘাত হানে। এতে আগুনের কুণ্ডলী সৃষ্টি হয়। বিস্ফোরণে একটি বড় গর্ত তৈরি এবং একাধিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের এই মিসাইল হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে রুশ সামরিক বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, একচেটিয়াভাবে বেসামরিক লোকদের লক্ষ্য করে এই হামলার নিন্দা করে রুশ সামরিক বাহিনী।

তগানরোগে আক্রমণের কিছুক্ষণ পরে আরেকটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র আজভের উপকণ্ঠে গুলি করে ভূপাতিত করা হয়। আজভ রোস্তভ অঞ্চলের আরেকটি শহর। ওই ক্ষেপণাস্ত্রটি কোনো কিছুতে আঘাত হানার আগেই আকাশে ধ্বংস হয়ে যায়। এর ধ্বংসাবশেষে একটি বেসামরিক আবাসিক ভবনের সামান্য ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রুশ বাহিনী।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর