রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই


বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এই শীতে বিকেলের নাস্তায় কিংবা ডিনারে একটু স্পেশাল কিছু তো খেতেই হবে, তাই না? ইন্ডিয়ান ক্যুজিন লাভারদের মধ্যে যারা পনির খেতে ভালোবাসেন, তারা প্রায়ই পনিরের বিভিন্ন রেসিপি জানতে চান। পনির বাটার মাসালা এমন একটি আইটেম যা রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমরা অনেকেই রেস্টুরেন্টে গেলে এটি অর্ডার করে থাকি। মজার বিষয় হলো, বাইরে পনির বাটার মাসালার প্রাইস অনেক বেশি হলেও হাতের কাছে থাকা কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে অল্প সময়ে বাড়িতেই এটি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেরি না করে জেনে আসা যাক মজাদার এই রেসিপিটি।

পনির বাটার মাসালা তৈরি করবেন কীভাবে?

কী কী উপকরণ লাগবে?

  • কিউব করে কাটা পনির – ২৫০ গ্রাম
  • বড় সাইজের পাকা লাল টমেটো – ২টি
  • কাজু বাদাম – ৬/৭টি
  • ফ্রেশ ক্রিম – ৩ টেবিল চামচ
  • কুঁচি করে কাটা পেঁয়াজ – ১টি
  • আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
  • কাশ্মিরী লাল মরিচের গুঁড়া – ১ চা চামচ
  • গরম মশলার গুঁড়া – ১/২ চা চামচ
  • এলাচ গুঁড়া – ১ চিমটি
  • লবণ – স্বাদ মতো
  • চিনি – ১/২ চা চামচ
  • বাটার – ৩-৪ টেবিল চামচ
  • তেল – ২ টেবিল চামচ
  • পানি – পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১) ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে কিউব করে কাটা পনিরগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।

২) আরেকটি প্যানে তেল গরম করে টমেটো, কাজু বাদাম ও পেঁয়াজ কুচি দিয়ে ৪-৫ মিনিট ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি স্মুদ পেস্ট তৈরি করে নিন।

৩) কড়াইতে বাটার দিয়ে আদা-রসুন বাটা, কাশ্মিরী লাল মরিচের গুঁড়া, এলাচ গুঁড়া ও লবণ দিয়ে কয়েক মিনিট ভালোমতো নেড়ে ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট অ্যাড করুন।

৪) আরো কিছুক্ষণ মসলা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লো টু মিডিয়াম হিটে ১০-১৫ মিনিট রান্না করুন।

৫) ভেজে রাখা পনির দিয়ে হালকা করে নেড়ে গরম মশলা গুঁড়া ও চিনি দিয়ে লো হিটে আরো ২ মিনিট রান্না করুন।

৬) নামানোর আগে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এভাবেই খুব ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন মাউথ ওয়াটারিং পনির বাটার মাসালা। আশা করছি সহজ এই রেসিপিটি সবার ভালো লাগবে। একবার তৈরি করেই দেখুন, টেস্ট রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম হবে না।

ছবিঃ সাটারস্টক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom