সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত ডিএসএলআর প্রযুক্তির লেন্স নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার বাকৃবিতে মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ৪ Cristiano Ronaldo leaves one-word comment to viral Instagram reel hailing him as most famous athlete in history | Football News Top Ent News, Aug 1: Kangana Ranaut, Hrithik Roshan’s Online Spat Goes Viral; Salman Khan Cuts Fee By Rs 50 Cr | Bollywood News নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

রোজিনার জামিনের রায় ফরমায়েশি: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
রোজিনার জামিনের রায় ফরমায়েশি: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনে দায়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের রায় ‘ফরমায়েশি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিচার ব্যবস্থা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। যে আইনে তাকে (রোজিনা ইসলাম) গ্রেফতার করা হয়েছে সেই আইন কিন্তু জামিনযোগ্য। সেই বৃটিশ আমলের আইন তারা নিয়ে এসে প্রয়োগ করেছে। এটাতে জামিনযোগ্য সেকশন আছে। সেখানে তো আপনি জামিন দিচ্ছেন না। একদিন একদিন করে পেছাচ্ছেন।’

‘কার কাছ থেকে নির্দেশ আসে? তার জন্য অপেক্ষা করতে করতে আপনি জামিন দিলেন এই শর্তে যে, বিদেশে যেতে পারবেন না এবং পাঁচ হাজার জামানত। কেন বিদেশ যেতে পারবে না? এই রায় অবশ্যই ফরমায়েশি রায় বলে আমরা মনে করি’— বলেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দুবর্লতার জন্য এগুলো হচ্ছে। ইউ আর নট ইউনাটেড। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারছেন না। আপনারা আগে যেভাবে নিজের স্বার্থের জন্য দাঁড়াতেন, সেই স্বার্থের জন্য আজকে আপনারা ইউনাটেডলি দাঁড়াতে পারেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘কালকে দেখলাম রোজিনার ঘটনায় নেগোশিয়েট করা হচ্ছে। কে নেগোশিয়েট করছেন? আপনাদের ইকবাল সোবহান চৌধুরী। তিনি কী করেছিলেন সাংবাদিক সাগর-রুনির হত্যার আন্দোলনের সময়? আন্দোলনের কয়েকদিন পরে উনি অ্যাডভাইজার হয়েছিলেন। তারা যদি আজ নেগোশিয়েট করে সরকারের সঙ্গে, তাহলে এর চেয়ে রেজাল্ট কী পাবেন?’

তিনি বলেন, ‘এখন বিচার ব্যবস্থা সরকারের ওপর নির্ভর করে। সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। সরকার পুরোপুরিভাবে এটা নিয়ন্ত্রণ করছে, এটা দলীয়করণ হয়ে গেছে। সেই কারণে আজ এটা (রায়) হচ্ছে। সুতরাং নির্ভয়ে কাজ করার জন্য আপনাদের ঐক্য প্রয়োজন।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom