সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

রোববার শুরু হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্রান্ড মাস্টারস দাবা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
রোববার শুরু হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্রান্ড মাস্টারস দাবা’


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্রান্ড মাস্টারস দাবা’।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনা ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর  পৃষ্ঠপোষকতায়  রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আগামী রোববার ৯ দিনব্যপি  এ টুর্নামেন্ট শুরু হবে। তবে বিভিন্ন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে হোটেল ৭১-এ।

টুর্না মেন্ট উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, দাবা ফেডারেশনের সহ- সভাপতি কে এম শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম প্রমুখ।

ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘ প্রজ্ঞাবান নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট’ আয়োজন করতে পারা অত্যন্ত আনন্দ ও সম্মানের বিষয়।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম।

বাংলাদেশসহ ১০টি দেশের ১২ জন গ্রান্ড মাস্টার, ১৬ জন আন্তর্জাতিক মাস্টার ও তিন জন নারী আন্তর্জাতিক মাস্টার এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর