বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

রোহিঙ্গাদের ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন
রোহিঙ্গাদের ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার


ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১১ দশমিক ২ মিলিয়ন ডলার তহবিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে যৌথ ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও কাতার। রোববার (৭ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, মানবিক প্রচেষ্টা জোরদার করার জন্য কাতারের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত। বাংলাদেশের কক্সবাজারে ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা করার জন্য যৌথভাবে ১১ দশমিক ২ মিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ ও কাতার ।

যৌথ তহবিল ঝুঁকিপূর্ণ শরণার্থী পরিবারগুলিকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে সহায়তা করবে, যার লক্ষ্য হল শরণার্থী শিবির এবং তার আশেপাশের জীবনযাত্রার মান উন্নত এবং পরিবেশগত অবক্ষয় হ্রাস করা। আমরা এক সঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর এবং আরও টেকসই সম্প্রদায় তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর