Last Updated:
নয়াদিল্লি: ক্রিকেট সেই কয়েকটি খেলার মধ্যে একটি যেখানে অধিনায়কের গুরুত্ব থাকে। যখন ভারতীয় দলের অধিনায়কত্বের কথা ওঠে, তখন আপনি অনুমান করতে পারেন যে তাঁর গুরুত্ব কতটা! রোহিত শর্মার অবসর নেওয়ার পর টেস্ট ওপেনার কে হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। দেশজুড়ে এখন ভারতের টেস্ট অধিনায়ক কে হবে তা নিয়ে আলোচনা হচ্ছে।
২০ জুন ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলবে ভারত। ২৩-২৪ মে নতুন টেস্ট অধিনায়কের ঘোষণা হতে পারে বলে খবর। তার আগে ভারতীয় ক্রিকেটে মিটিংয়ের পর্ব চলছে। এবার এমনই এক মিটিং হল মুম্বইয়ে। ভারতীয় দলের হেড কোচ এবং চিফ সিলেক্টরের সঙ্গে এক IPL দলের অধিনায়কের মিটিং হয়েছে বলে খবর। ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবে!
ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্বের ব্যাটন সময়ের সাথে সাথে নতুন নতুন হাতে গিয়েছে। এখন সময় এসেছে যখন আমরা একজন তরুণ ক্রিকেটারের হাতে টেস্টের অধিনায়কত্বের ব্যাটন দেখতে পাব। এই খেলোয়াড়ের নাম শুভমান গিল।
সূত্রের খবর, IPL-এ গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে মুম্বইতে হেড কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগরকারের সঙ্গে মিটিং-এ ছিলেন। প্রায় দু-ঘণ্টা ধরে মিটিং চলে। কোচ গম্ভীর এবং শুভমান গিল ২০২৭ পর্যন্ত একটি রোড ম্যাপ প্রস্তুত করার জন্য কাজ করছেন বলেও খবর। খবর অনুযায়ী, কোচ এবং চিফ সিলেক্টর দুজনেই গিলের পরিকল্পনাকে খুব মনোযোগ দিয়ে শুনেছেন। তাঁর ফ্রেশ আইডিয়া-র প্রশংসা করেছেন। এই মিটিং থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা থেকে মনে হচ্ছে বোর্ড শুভমান গিলকে পরবর্তী টেস্ট অধিনায়ক করার জন্য মনস্থির করেছে।
সূত্রের খবর, বোর্ডের প্রথম পছন্দ ছিল ঋষভ পন্থ। কারণ রোহিত, বিরাট, বুমরাহর পর তিনিই একমাত্র খেলোয়াড় যিনি দলে স্থায়ী। ঋষভ সম্পর্কে সিলেকশন কমিটির মতামত খুব ভাল ছিল। সিলেকশন কমিটির মতে উইকেটকিপার গেমকে নিয়ন্ত্রণ করে, তাই তারা ম্যাচের পরিস্থিতি ভালোভাবে বোঝে। বোর্ডের সামনে ধোনির উদাহরণও ছিল।
রোহিত অধিনায়ক থাকাকালীন সিলেক্টররা ঋষভকে প্রস্তুত থাকতে বলছিলেন। কিন্তু IPL সব সমীকরণ বিগড়ে দিয়েছে। লখনউ সুপারজায়ান্টসের অধিনায়কত্ব করতে গিয়ে প্রথমে তাঁর নিজের পারফরম্যান্স খারাপ হয়। তার পর তাঁর অধিনায়কত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর বডি ল্যাঙ্গুয়েজে চাপ দেখা দেয় স্পষ্ট।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal