বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের ফেরদৌসী কাদরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের ফেরদৌসী কাদরী


আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। কলেরা ও টাইফয়েডের ভ্যাকসিন তৈরির জন্য ‘এশিয়ার নোবেল’ খ্যাত সম্মানজনক এ পুরস্কার পেলেন তিনি।

মঙ্গলবার (৩১ আগস্ট) র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি ড. ফেরদৌসী কাদরীসহ চার জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে। প্রতিষ্ঠানটির ঘোষণায় জানানো হয়, ফেরদৌসী কাদরীর সঙ্গে পাকিস্তানে ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করা মুহাম্মদ আমজাদ সাদিক, উদ্বাস্তুদের সহায়তায় কাজ করা মানবাধিকার কর্মী স্টিভেন মানসি, ফিলিপিন্সের মৎস্যজীবী রবার্তো ব্যালস এবং ইন্দোনেশিয়ার প্রোডাকশন হাউজ ওয়াচডক এবার এ পুরস্কার পেলেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের ২৮ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‍্যামন ম্যাগসাইসাই সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। উল্লেখ্য, ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রামোন ম্যাগসাইসাইয়ের স্মরণে এ পুরস্কার ১৯৫৭ সালে প্রবর্তিত হয়।

ড. ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর, বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসবেও ছিলেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর