রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩২ সময় দেখুন
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা

মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে অনিবন্ধিত কারখায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও সরবরাহ করার অপরাধে জামাল হোসেন নামে এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত জামাল ওই এলাকার ফাইজুল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ লামচরী মাদ্রাসা সংলগ্ন ‘জামাল শন পাপড়ি’ নামক কারখানায় নিরাপদ খাদ্য আইনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় সদর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ‘জামাল শন পাপড়ি’ নামক কারখানায় কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শন পাপড়ি নামের খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানকালে কারখানায় নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) পাওয়া যায়। এছাড়া লক্ষ্মীপুর পৌরসভাতে কারখানাটি পরিচালিত হলেও পণ্যের গায়ে ‘ঢাকা, বাংলাদেশ’ ঠিকানা ব্যবহার করা হয়েছে। পণ্যের লেবেলে আগাম উৎপাদনের তারিখও লেখা ছিল। ফলে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর