শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ‘গণতন্ত্র কেন অপরিহার্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ সময় দেখুন
লক্ষ্মীপুরে ‘গণতন্ত্র কেন অপরিহার্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মু. সাইফুল ইসলাম:
লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘একটি রাষ্ট্রের জন্য গণতন্ত্র কেন অপরিহার্য’—এই বিষয়কে কেন্দ্র করে লক্ষ্মীপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে সংঠনের সভাপতি মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে ‘একটি রাষ্ট্রের জন্য গণতন্ত্র কেন অপরিহার্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অতিথিদের সম্মাননা হিসেবে ঘড়ি উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে গণতন্ত্র, নাগরিক অধিকার, দায়িত্ববোধ ও রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে চিন্তা ও মত প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে আয়োজক, প্রতিযোগী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে অতিথিরা প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতেও জ্ঞান, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর