রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
লক্ষ্মীপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত


লক্ষ্মীপুর প্রতিনিধি::

“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী ”এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১৬ অক্টোবর (বুধবার) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের আয়োজনে কৃষি উৎপাদনে উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সকালে জেলা কালের ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নূর-এ আলম, এসময় বক্তব্য রাখেন জেলা খাদ্য কর্মকর্তা মংখ্যাই, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খালেক কৃষক মিজানুর রহমান।

আলোচনা বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে অনুমোদিত মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার পাশাপাশি জৈবসার প্রয়োগ ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যায় এবং পুষ্টি খাদ্য উৎপাদন বৃদ্ধি জন্য সকল মানুষকে সচেতন হতে হবে এবং জমিন, বাড়ির আঙ্গিনা ও চাদে নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর