সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

লগ আউট না করেই ব্যবহার করা যাবে মাল্টিপল অ্যাকাউন্ট, ফেসবুকের নয়া ফিচারের সুবিধা তুলবেন কীভাবে জেনে নিন Facebook now one can use multiple profiles without logging out know in details – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
লগ আউট না করেই ব্যবহার করা যাবে মাল্টিপল অ্যাকাউন্ট, ফেসবুকের নয়া ফিচারের সুবিধা তুলবেন কীভাবে জেনে নিন Facebook now one can use multiple profiles without logging out know in details – News18 Bangla


অবশেষে যে ব্যক্তিগত জীবন আর পেশাদার জীবনের মধ্যে তফাত বুঝতে পেরেছে ফেসবুক, সে কথা বলতে শুরু করেছেন অনেকেই। কথাটা একেবারে মিথ্যেও নয়। ফেসবুকে যোগাযোগ রাখতে চাইলে সবাইকে এনে ফেলতে হত এক ফ্রেন্ডলিস্টের আওতায়, অফিসের বস থেকে শুরু করে অপরিচিত কৌতূহলী, সবার জন্য হাট করে খোলা থাকত ফিড।

তবে, সমস্যা থাকলেই তার সমাধানও থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অনেক ইউজারই প্রয়োজন বুঝে তৈরি করেছেন একাধিক প্রোফাইল, ভারসাম্য রক্ষা করেছেন ফ্রেন্ডলিস্টের মধ্যে।

আরও পড়ুন: মহাকাশে ‘বিকিনি’ পাঠাবে ISRO! কী এই নতুন মিশন? জানলে চমকে যাবেন

তবে, সেক্ষেত্রে এক প্রোফাইল থেকে অন্যটায় যেতে হলে লগ আউট করতে হত। এবার থেকে আর হবে না। লগ আউট ছাড়াই একাধিক, পোশাকি ভাষায়, মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ফেসবুকের ইউজাররা। এক অফিসিয়াল পোস্টে এ কথা জানিয়েছে সংস্থা। ব্যাখ্যা করে বলছে, ধরে নেওয়া যাক খাবারের ছবি, ভিডিও, রিল দেখার জন্য একটা অ্যাকাউন্ট রইল, অন্যটা বন্ধু আর পরিবারের জন্য কাজে আসবে।

নতুন ফিচার আসা সব সময়েই ভাল ব্যাপার, তবে টেক স্যাভিরা বলছেন যে ব্যাপারটা কাজের হলেও আহামরি কিছু নয়, এই ফিচার তো মেটারই আরেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ছিলই, এবার ফেসবুকেও এল। এখানে অবশ্য একটা সূক্ষ্ম প্রতিযোগিতার ব্যাপারও আছে। ইনস্টাগ্রামের সঙ্গে প্রায় সমানে সমানে পাল্লা দিচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামের দিন দিন বেড়ে চলা জনপ্রিয়তার মধ্যেও ধরে রেখেছে নিজের চাহিদা, এবার ইউজারদের সুযোগ-সুবিধা না দিলে চলে!

তা, এই মাল্টিপল ফিচারের সুবিধা কীভাবে তোলা যাবে?

– ফেসবুকে গিয়ে প্রোফাইল নেম-এ ক্লিক করতে হবে।
– ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অন ফেসবুক-এ ক্লিক করতে হবে।
– নতুন প্রোফাইলের জন্য আলাদা ইউজারনেম আর ছবি বেছে নিতে হবে।
– দ্বিতীয় এই অ্যাকাউন্টে পছন্দসই বন্ধু আর গ্রুপ অ্যাড করে নিতে হবে।
– অ্যাপের নিচে ডানদিকের প্রোফাইল আইকনে ক্লিক করে যখন খুশি অ্যাকাউন্ট স্যুইচ করা যাবে।

মনে রাখা দরকার, এই ফিচার চলতি সপ্তাহে বিশ্বব্যাপী রোল আউট করা শুরু হয়েছে, ফলে এখনই যদি নাও আসে, মাসখানেকের মধ্যেই তা সবার হাতে পৌঁছে যাবে।

Published by:Ankita Tripathi

First published:

Tags: Facebook, Meta



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর