রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Bhai Is Back’: Bigg Boss 20 Fans Praise Salman Khan As He Slams Rhiti Tiwari Over ‘Worst Diss’ On Uditi Singh | Television News ‘No jealousy’: Dhruv Jurel reveals what Vaibhav Sooryavanshi does that others ‘can’t even dream of’ | Cricket News বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

লঞ্চের আগেই ওয়েবসাইটে দেখা দিল Samsung Galaxy S21 FE, জেনে নিন ফিচার্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৬৯ সময় দেখুন
লঞ্চের আগেই ওয়েবসাইটে দেখা দিল Samsung Galaxy S21 FE, জেনে নিন ফিচার্স


Samsung Galaxy S21 FE: ফ্ল্যাগশিপ ফোনের একটা আলাদা ব্যাপার থাকেই- বেশ কয়েকটা দিক থেকে সে বাজারচলতি মডেলের তুলনায় অন্যরকম হয়, সে কারণেই তাকে ঘিরে ক্রেতাদের আকর্ষণও থাকে। এই ব্যাপারে বেশ অনেক বছর ধরে Samsung তার ক্রেতাদের মন জয় করে এসেছে। ৮ হাজার টাকার মধ্যেও যেমন অতীতে এই দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্রেতাদের হাতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন তুলে দিয়েছে, তেমনই আবার বিগ বাজেট ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে বাজার মাতিয়েছে Samsung Galaxy S20 FE অর্থাৎ ফ্যান এডিশন! গত বছরেই তা বিশ্ববাজারে দারুণ সাড়া ফেলেছিল। তার পর থেকেই সবাই ধরে রেখেছিলেন স্বাভাবিক ভাবে যে S20-র পরে এবার S21 মডেলের ফ্ল্যাগশিপ মডেল বাজারে আসছে!

সেই অনুমান একেবারেও মিথ্যাও নয়। সম্প্রতি মেক্সিকোর Samsung ওয়েবসাইটে এই Samsung Galaxy S21 FE-র ঝলকও মিলেছে। তবে এখনও এই স্মার্টফোন লঞ্চ করার বাজারে সম্ভবত কিছু দ্বিধা আছে সংস্থার, নয় তো তারা ক্রেতাদের উত্তেজনা বাড়িয়ে দিতে চাইছে, যাতে বাজারে ফোন পড়তে না পায়! সেই লক্ষ্যেই সম্ভবত বাণিজ্যিক কৌশল মেনে ওয়েবসাইটে আপলোড করেও মুছে দেওয়া হয়েছে Samsung Galaxy S21 FE-র ডিটেইলস। তবে GalaxyClub নামে যে সংস্থা Samsung-এর ডেভেলপমেন্টের উপরে নজর রাখে, তাদের মারফত এই ফোন কী রকম হতে চলেছে, সে বিষয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে।

GalaxyClub জানিয়েছে যে Samsung Galaxy S21 FE বাজারে গ্রে, পিঙ্ক, ভায়োলেট আর হোয়াইট কালারে পাওয়া যাবে। ট্রিপল রেয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটারে বাজারে আসতে চলেছে এই ফোন বলে জানিয়েছিল এর আগে SamMobile নামের এক সংস্থা। ৬.৪ থেকে ৬.৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত এই ফোন ক্রেতাদের নজর কাড়বে বলে জানা গিয়েছে, অর্থাৎ এর ডিসপ্লে S21-এর চেয়ে বেশ কিছুটা বড় হতে চলেছে। ইনফাইনিটি ও হোল পাঞ্চ লেআউটের সঙ্গে এই ফোনে থাকছে ২৫৬ জিবির বিশাল ইন্টারনাল স্টোরেজ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট থাকছে S21-এর এই ফ্যান এডিশনে।

তবে শুধু নানা সংস্থা নয়, টিপস্টার স্টিভেন হেমারস্টোফারও (Stever Hemmerstoffer) এর আগে এই ফোন কী রকম হতে চলেছে, তার সম্ভাব্য কয়েক দিক উল্লেখ করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হেমারস্টোফারের সেই বক্তব্য সাম্প্রতিক তথ্যগুলোর সঙ্গে মিলে গিয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা, ইনফাইনিটি ও হোল পাঞ্চ লেআউটের উল্লেখ তিনিও করেছিলেন, সঙ্গে ফোনের পাশে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫এমএম হেডফোন জ্যাকের কথাও বলেছিলেন। হেমারস্টোফারও জানিয়েছিলেন যে এই ফোনের ডিসপ্লে খুব কম হলেও ৬.৪ ইঞ্চি হবেই! দেখা যাক, Samsung এই বিষয়ে পরে কী কনফার্ম করে!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর