বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্সের সাউথেন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে একটি বিমান। এ সময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ।

রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর আগে, সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো।

নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হওয়া বিমানটি ওড়ার পর মুহূর্তেই বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।

বিচক্র্যাফট বি ২০০ একপ্রকার ছোট উড়োজাহাজ। এতে সর্বোচ্চ দুইজন পাইলট এবং সর্বোচ্চ নয়জন যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে। তবে দুর্ঘটনার সময় এতে কতজন যাত্রী ছিল তা জানায়নি পুলিশ। এমনকি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কেও জানা যায়নি।

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল—তা এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বার্তায় সাউথএন্ড বিমানবন্দরের কর্তৃপক্ষ বলেছে, পরবর্তী নোটিশ আসার আগ পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর।

পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‌্যাপিড রেসপন্স গাড়ি, একটি বিপজ্জনক এলাকা সাড়া ইউনিট এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক উপস্থিত ছিলেন।

এসেক্স পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে এবং এই কাজ আরও কয়েক ঘণ্টা চলবে। সতর্কতা হিসেবে রোচফোর্ড হানড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর