সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

লন্ডনে অরিজিৎ সিংয়ের কনসার্টে হঠাৎ আলো বন্ধ, lights off in arijit singh london concert | বিনোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


Last Updated:

Arijit Singh- জানা যাচ্ছে, অরিজিতের কনসার্ট রাত সাড়ে দশটা-এ নির্ধারিত সময় অতিক্রম করায় কর্তৃপক্ষ হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। স্টেডিয়াম ভর্তি শ্রোতার মাঝে অরিজিৎ সাইয়ারা গাইছেন। দর্শকরা কন্ঠ মেলাচ্ছেন। কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়।

News18News18
News18

কলকাতা: ভারতীয় সঙ্গীতের জনপ্রিয় মুখ তিনি। সেই অরিজিৎ সিংয়ের শো-তেই কি না এমন কাণ্ড! টেলর সুইফটকে পিছনে ফেলে স্পটিফাইতে সর্বাধিক অনুসরণকারী শিল্পীর মর্যাদা অর্জন করেছেন বাংলার গায়ক। তবে লন্ডনের কনসার্টে সেই তাঁর শো-তেই কি না বিদ্যুৎ-বিভ্রাট!

সম্প্রতি লন্ডনে একটি কনসার্ট ছিল অরিজিতের। তখনই সাইয়ারা গানের একটি নতুন সংস্করণ পরিবেশন করে দর্শকদের চমকে দেন তিন। গানটি গেয়েছেন ফাহিম আবদুল্লাহ। আর সেই গান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, গান চলার মাঝপথেই হঠাৎ মঞ্চের আলো নিভে যায়। শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যায়। হতভম্ব দর্শকরা ধীরে ধীরে ভেন্যু ছেড়ে বেরিয়ে যান। কেউই আরিজিতের বিদায় সম্ভাষণও শুনতে পাননি।

জানা যাচ্ছে, অরিজিতের কনসার্ট রাত সাড়ে দশটা-এ নির্ধারিত সময় অতিক্রম করায় কর্তৃপক্ষ হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। স্টেডিয়াম ভর্তি শ্রোতার মাঝে অরিজিৎ সাইয়ারা গাইছেন। দর্শকরা কন্ঠ মেলাচ্ছেন। কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়। তখন ভক্তদের মধ্য়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

অনেকের দাবি, আকস্মিকভাবে আলো-শব্দ বন্ধ হয়ে যাওয়া তাঁদের সুন্দর অভিজ্ঞতাকে নষ্ট করে দিল। আবার কিছু মানুষ কর্তৃপক্ষের সিদ্ধান্তকেই সমর্থন করেছেন। তাঁদের যুক্তি, লন্ডনের স্টেডিয়ামে রাতের কঠোর কারফিউ নিয়ম দীর্ঘদিনের প্রচলন। সেটা পালন করা ভেন্যুর কর্তৃপক্ষের দায়িত্ব। তাই আরিজিত সিং যতই জনপ্রিয় হোক না কেন, নিয়ম অমান্য করার সাধ্য কারও নেই।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Arijit Singh Concert : অরিজিত সিংয়ের কনসার্টে হঠাৎ লাইট বন্ধ! বাধ্য হয়ে নেমে গেলেন কিংবদন্তি গায়ক! পিছনে রয়েছে বড় একটা কারণ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom