সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

লন্ডন গেলেন ডা. জুবাইদা রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ সময় দেখুন
লন্ডন গেলেন ডা. জুবাইদা রহমান


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কাতার এয়ারের একটি বিমানে তিনি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে ডা. জুবাইদা রহমান পুনরায় দেশে ফিরতে পারেন।

জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করতেই ডা. জোবায়দা রহমান পুনরায় লন্ডনে ফিরছেন। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

ওই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের সঙ্গে আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা জারনাজ রহমান। এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি এবং তাবাসসুম ফারহানা নামের আরেকজনেরও টিকিট বুকিং রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার কারণে গত ৬ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর