বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

লাঠিতে ভর দিয়ে ছেলের সাথে  ভোট কেন্দ্রে ধলি বেওয়া 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
লাঠিতে ভর দিয়ে ছেলের সাথে  ভোট কেন্দ্রে ধলি বেওয়া 


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি::

সপ্তমধাপে অনুষ্ঠিত ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে লাঠিতে ভর দিয়ে ছেলের কাঁধে হাত রেখে ভোটকেন্দ্রে এসেছেন ধলি বেওয়া (৯৬)।পৌরসভাটিতে ইভিএমে চলছে ভোট গ্রহণ কার্যক্রম। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।

সরেজমিনে দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর নির্বাচনে লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে দেখা হয় ৯৬ বছর বয়সী ধলি  বেওয়ার সঙ্গে। তিনি এক হাতে লাঠিতে ভর দিয়ে অন্য হাত ছেলের কাঁধে রেখে ভোট দিতে এসেছেন।

জানতে চাইলে বৃদ্ধা ধলি বেওয়া বলেন, সকালে একটু শীত শীত অনুভব হচ্ছে । তারপরও ভোট দিতে এসেছি। শেষ সময়ে আর কপালে ভোট জুটবে কিনা জানি না। এটাই শেষ ভোট হতে পারে। তাই ছেলের কাঁধে হাত রেখে লাঠির উপর ভর দিয়ে ভোট দিতে এসেছি।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসার বলেন, কেন্দ্রটিতে এবার ভোটার সংখ্যা ১৯৭৬ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট হয়েছে। লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন। কোনো সমস্যা হয়নি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়াও  ৩৩ জন পুরুষ, ১০ নারী সংরক্ষিত আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।পৌরসভায় ১৯ হাজার ৯৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর