মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

‘লাদেনকে শহিদ বলা ইমরান খানের স্লিপ অব টাং’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
‘লাদেনকে শহিদ বলা ইমরান খানের স্লিপ অব টাং’


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী তার দেশের প্রধানমন্ত্রীর সাফাই গেয়ে বলেছেন, কুখ্যাত আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ হিসেবে আখ্যায়িত করাটি ইমরান খানের স্লিপ অব টাং। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাওয়াদ চৌধুরী ওসামা বিন লাদেনকে একজন সন্ত্রাসী ও আল কায়দাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেন। তবে গত বছর জুনে প্রধানমন্ত্রী ইমরান খান আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ হিসেবে আখ্যায়িত করার বিষয়েও কথা বলেন তিনি।

গত বছরের জুনে পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে ইমরান খান ২০১১ সালে অ্যাবোটাবাদে মার্কিন হামলা স্মরণ করে বলেছিলেন, ‘আমেরিকানরা যেভাবে আমাদের দেশে ঢুকে অ্যাবোটাবাদে হামলা করল এবং তাকে (ওসামা বিন লাদেন) শহিদ করল, সেই ঘটনা আমাদের কতটুকু বিব্রত করেছে তা আমি কখনই ভুলব না’।

সে সময় ইমরান খানের এ বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে দেশে বিদেশে সমালোচনায় ইমরান খানের বক্তব্যের সাফাই গাইতে হয় তার মন্ত্রিসভার সদস্যদের। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি টলো নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইমরান খানের মন্তব্যটি ছিল অপ্রাসঙ্গিক।

মাহমুদ কুরেশি বলেছিলেন, ‘তার (ইমরান খান) মন্তব্যটি প্রসঙ্গের বাইরে গিয়ে নেওয়া হয়েছে। গণমাধ্যমের একটি অংশ তার এই মন্তব্য নিয়ে খেলেছে’।

উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী এলাকা অ্যাবোটাবাদের সামরিক এলাকার মধ্যে একটি বাড়িতে রাতে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় কুখ্যাত জঙ্গিগোষ্ঠী আল কায়দার নেতা ওসামা বিন লাদেনের মৃত্যু হয়। সে রাতে মার্কিন বাহিনীর চালানো ওই হামলাটির ব্যাপারে পাকিস্তান সরকারকে পুরোপুরি অন্ধকারে রেখেছিল পেন্টাগন।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর