গত ২৩ নভেম্বর ২০২২ তারিখে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএসআইডি ও জেলা লিগ্যাল এইড অফিস কক্সবাজারের আয়োজনে জেলা লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে স্কুল এওয়ারনেস সেশনের আয়োজন করা হয়।উক্ত সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সাজ্জাতুন নেছা, জেলা লিগ্যাল এইড অফিসার, কক্সবাজার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা মোর্শেদা। এছাড়া উক্ত অনুষ্ঠানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কোর্ডিনেটর মহিউদ্দিন মইন, পিপিজে-কক্সবাজার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জয়নাল আবেদীন ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে লিগ্যাল এইড এবং পিপিজে প্রজেক্টের কার্যক্রমের উপর ডকুমেন্টারি প্রদর্শন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে লিগ্যাল এইডের কার্যক্রমের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।