বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

লিবারেলদের কাছে কনজারভেটিভদের হার, চাপে বরিস জনসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ সময় দেখুন
লিবারেলদের কাছে কনজারভেটিভদের হার, চাপে বরিস জনসন


আন্তর্জাতিক ডেস্ক

দুই শতক ধরে দখলে থাকা নর্থ শ্রপশায়ার আসনটি মধ্যপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছে খুইয়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এই পরাজয়কে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য বড়সড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এই নর্থ শ্রপশায়ারের এমপি ছিলেন ওয়েন প্যাটারসন। ১৯৯৭ সাল থেকে এখন অবধি তিনি ভোটে জিতে আসছিলেন। তার পদত্যাগে শূন্য হওয়া ওই আসনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোট হয়। তাতে লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হেলেন মরগান কনজারভেটিভ দলের প্রার্থীকে পাঁচ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন।

অথচ, ২০১৯ সালের নির্বাচনেও এই আসন থেকে কনজারভেটিভ প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীকে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়েছিলেন।

এদিকে, কোভিড বিধিনিষেধের তোয়াক্কা না করেই গত বছর ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করার খবর চাউর হওয়ার পর গত সপ্তাহে কোভিড পাস চালুর এক প্রস্তাবে প্রায় একশ কনজারভেটিভ এমপির বিদ্রোহে এমনিতেই বিপাকে আছেন জনসন। নর্থ শ্রপশায়ারে হারায় তার ওপর নতুন করে চাপ সৃষ্টি হলো বলে জানিয়েছে বিবিসি।

জয় নিশ্চিত হওয়ার পর মরগান বলেছেন, নর্থ শ্রপশায়ারের মানুষ ব্রিটিশ জনগণের হয়ে কথা বলেছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বরিস জনসন আপনার পার্টি শেষ।

প্রসঙ্গত, জুলাইয়ে তাদের ঘাঁটি বলে পরিচিত বাকিংহামশায়ারের চেশাম অ্যান্ড আমেশাম আসনেও লিবারেল ডেমোক্রেটদের কাছে হেরেছিল কনজারভেটিভরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর